শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন




রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তি চরমে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৯ am
Waterlogging waterlogs waterlog প্লাবন flood Disaster Flood Safety adb Flood Flooding overflow water rain snow coastal storms storm surges dangerous floodwaters floodwater বন্যা কবলিত পানি প্রবাহ প্রবাহিত পানি জোয়ার ভাটা কৃষি জোয়ার-ভাটা দুর্যোগ বন্যা বন্যার্ত পানি
file pic

রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। সোমবার ভোরে সাড়ে ৫টা থেকে প্রথমে গুঁড়ি গুঁড়ি হয়, পরে অঝোরে বৃষ্টি নামে। তবে এ বৃষ্টি শুরু হয়েছে রোববার গভীর রাত থেকেই। বৃষ্টির সঙ্গে ছিল টানা বজ্রপাত।

বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে গেছে। জলাবদ্ধতা ও যানজটে অফিসগামী মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। পথচারীরা পড়েছেন বেশি বিপাকে। যাতে হাতে ছাতা ছিলো তারা ছাতা মাথায় দিয়ে ছুটেছেন অফিসের দিকে। যাদের হাতে ছাড়া ছিলো না তারা ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে।

টানা বৃষ্টির কারণে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদগেট, ঝিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমেছে। কোথাও ছিল হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি।

মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন সানোয়ার নামে বেসরকারি এক চাকরিজীবী। তিনি বলেন, অফিসের উদ্দেশে যখন বাসা থেকে বের হয়েছি তখনই শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। প্রায় এক ঘণ্ট ধরে পড়তে থাকে বৃষ্টি। মাঝখানে একটু থাকলেও গুঁড়ি গুঁড়ি পড়ছেই। সময়মত অফিসে না গেলে তো বেতন কাটা যাবে। তবে সময় মতো অফিসে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD