মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন




যে সমীকরণে বেঁচে আছে বাংলাদেশের ফাইনালের আশা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৫ am
Cricket-শান্ত-মিরাজ Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি Mehidy Hasan Miraz cricketer batsman ক্রিকেটার ক্রিকেট মেহেদী হাসান মিরাজ mehedi
file pic

এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে হারে ফাইনালের দৌড়ে কঠিন সমীকরণে পড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে যায় টাইগাররা।

বুধবারের (২৪ সেপ্টেম্বর) ম্যাচে ভারতকে ১৬৮ রানে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থতায় জয় ছিনিয়ে আনতে পারেনি টাইগাররা। এই হারের ফলে বাংলাদেশের ফাইনালে ওঠার আশা এখন অনেকটাই নির্ভর করছে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের ওপর।

ফাইনালে খেলতে হলে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ২ ম্যাচে ১টি করে জয় পেয়েছে। দু’দলের সংগ্রহ সমান ২ পয়েন্ট।

সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ
অপরদিকে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। নিজেদের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ভারত হেরে গেলেও তাদের ফাইনালে যাওয়া নিশ্চিত।

ফলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে উঠেছে ভার্চুয়াল সেমিফাইনাল। তাই বলা বাহুল্য আজকের ম্যাচে যে দল জিতবে তারাই ভারতের সঙ্গী হয়ে ফাইনালে খেলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD