শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন




একটানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৯:০৯ pm
Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather প্রাকৃতিক rain ঝড়-বৃষ্টি
file pic

বঙ্গোপসাগরে গঠিত লঘুচাপটি ঘন হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘন হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। মৌসুমী বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।’

তিনি আরও জানান, বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামীকালের বৃহস্পতিবার (২ অক্টোবর) পূর্বাভাসে বলা হয়েছে, উল্লেখিত সব বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৩ অক্টোবর) থেকে রোববার (৫ অক্টোবর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অধিকাংশ অঞ্চলে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে কোথাও কোথাও ভারি বা মাঝারি ধরনের বর্ষণও হতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা দিনের তুলনায় রাতের দিকে কিছুটা স্থিতিশীল থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আশা করছে, এই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা অব্যাহত থাকবে, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD