শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন




এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় বাংলাদেশের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৮:৫৬ am
খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

প্রথম ম্যাচের চেয়ে আজ লক্ষ্য ছিল আরও ৪ রান কম। কিন্তু এদিন ভালো শুরু এনে দিতে পারেনি টপ অর্ডার। তবে শামীম ও জাকের মিলে মিডল অর্ডারে বাংলাদেশের জয়ের ভিত তৈরী করেন। কিন্তু আচমকা দুজনেই বিদায় নিলে আবার চাপে পড়ে বাংলাদেশ। তবে এরপর প্রথম ম্যাচে মতো আজও ত্রাতা হয়ে হাজির হন নুরুল হাসান সোহান। এতে করে ৫ বল বাকি থাকতেই জয় পায়। একই সঙ্গে ৩ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিলো জাকের আলীর দল।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শারজাহ’তে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৪৬ রান করে আফগানরা। জবাবে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে যায় টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন জাকের আলী। শামীম হোসেন পাটোয়ারির ব্যাট থেকে আসে ৩১ রান। আর নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন ৩০ রানে।

ফিরলেন জাকের

রশিদের গুগলিতে এলবিডব্লুর ফাঁদে পড়লেন জাকের আলী। ভেঙে গেল ৫৬ রানের চতুর্থ উইকেট জুটি। ফেরার আগে ২৫ বলে ৩২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

১০ ওভারে বাংলাদেশ ৭৪/৩

শুরুর চাপ কাটিয়ে উঠছে বাংলাদেশ। ৬ ওভারে ৩৭ রান তোলা টাইগাররা ১০ ওভার শেষে তুলেছে ৭৪ রান। অধিনায়ক জাকের আলীর সঙ্গে ব্যাটিং করছেন শামীম পাটোয়ারি।

৬ ওভারে বাংলাদেশ ৩৭/৩

১৪৭ রান তাড়ায় পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরে গেছেন তানজীদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। স্কোরবোর্ডে জমা হয়েছে ৩৭ রান।

দ্বিতীয় ওভারেই ফিরলেন তামিম

ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরলেন তানজীদ হাসান তামিম। ফেরার আগে করলেন মাত্র ২ রান।

১৪৭ রানে থামলো আফফানিস্তান

২০ ওভারে ১৪৭ রানে থামলো আফগানিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৩৮ রান করেন ইবরাহীম জাদরান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। এর আগের ম্যাচে ১৫১ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। আজ ১৪৭ রান টপকাতে পারলে এক ম্যাচ হাতে সিরিজ জিতবে টাইগাররা।

আফগানিস্তান ১০ ওভারে ৬৯/১

ইনিংসের ১০ ওভার শেষে আফগানিস্তান রান ১ উইকেটে ৬৯। ইবরাহিম জাদরান ৩৭ এবং রহমানউল্লাহ গুরবাজ ৮ রানে ব্যাট করছেন। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন রিশাদ। বাঁহাতি পেসার শরীফুল ৩ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন।

আফগানিস্তান ৬ ওভারে ৩৬/০

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ৩৬ রান তুলেছে আফগানিস্তান। পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজের বলে ইব্রাহীমের ক্যাচ ফেলেছেন সাইফ হাসান। কাল জেতা ম্যাচের একাদশ থেকে আজ দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও তানজিম হাসান নেই আজ। একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD