শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন




এ মাসে ঘূর্ণিঝড় ও স্বল্প মেয়াদে বন্যা হতে পারে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ১১:১৩ am
CYCLONE MOCHA ghurnijhor সাইক্লোন ঘূর্ণিঝড় মোখা টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cycloneটর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone বজ্রপাত
file pic/ courtesy/Windy

চলতি মাসে দেশে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকলেও দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকবে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি হবে। এসব পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বলা হয়েছে, দু-এক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যা হতে পারে।

শনিবার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। সেপ্টেম্বরেও বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বৃষ্টি হতে পারে। এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এরপর দিন ও রাতে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

চলতি মাসে দেশের প্রধান নদনদীতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (২০.৮% কম) বৃষ্টিপাত হয়েছে। সেপ্টেম্বরে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক দিনে সর্বোচ্চ ২০২ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছিল। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ করা হয় ১ সেপ্টেম্বর, সিলেটে। সর্বনিম্ন ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয় ২৮ সেপ্টেম্বর, সিলেটে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, চলতি মাসের প্রথম ১৫ দিন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই। কারণ, এ সময় মৌসুমি বায়ু থাকবে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে মৌসুমি বায়ু চলে যেতে শুরু করবে। তখন ঘূর্ণিঝড় হওয়ার একটা আশঙ্কা থাকে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয় বছরের দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে এপ্রিল-মে মাসে, আর দ্বিতীয় পর্যায়ে অক্টোবর-নভেম্বরে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD