শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন




মঙ্গলবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ২:৪৩ pm
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে; তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD