শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন




স্থানীয় সরকারে আদিলুর, তথ্যে রিজওয়ানা, ক্রীড়া গেল আসিফ নজরুলের কাছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৯:২১ pm
govt Public Administration secretary District Commissioner convention meeting জেলা প্রশাসক ডিসি সম্মেলন Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন Bangladesh Government gov govt Ganabhaban গণভবন PM পিএম Prime Minister's Office Prime Minister Office Bangladesh প্রধানমন্ত্রী কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ pm
file pic

দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হওয়ার পর পরই তাদের রেখে যাওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব অন্যান্য উপদেষ্টার মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য ও সম্প্রচারের অতিরিক্ত দায়িত্বে এসেছেন এবং আসিফ নজরুল বাড়তি দায়িত্ব হিসেবে সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তফসিল ঘোষণার পর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টনের প্রজ্ঞাপন প্রকাশ করে।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টার মাঝে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনবন্টন করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম বুধবার পদত্যাগ করেন। আগের দিনই জানানো হয়েছিল, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে।

আসিফ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সরকারে আসা মাহফুজ পরে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হন।

তাদের পদত্যাগের মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে এসব মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়েছিল। পরে প্রধান উপদেষ্টা এসব মন্ত্রণালয়ের দায়িত্ব তিন উপদেষ্টাদের দিয়েছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

অন্তর্বর্তী সরকারের শুরু থেকে উপদেষ্টার দায়িত্বে ছিলেন আদিলুর রহমান, আসিফ নজরুল ও সৈয়দা রিজওয়ানা হাসান।

আদিলুর গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করছিলেন।

রিজওয়ানা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

অপরদিকে আইন ও বিচার বিভাগের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল।

সবশেষ বন্টন অনুযায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD