বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন




হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫:০১ pm
ঋণ money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার সরকার ছিনতাই Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka
file pic

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গুলিবিদ্ধ হওয়া ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‘জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত ও অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালানো হয়েছে। হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এর আগে শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় একজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়।

ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় জোরালো অভিযান চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক ব্যক্তিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে ডিএমপি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD