বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন




ব্যাগেজ নিরাপত্তায় বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৪:৫৬ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর
file pic

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজের নিরাপত্তায় দায়িত্বরত কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরা সংযোজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এর মাধ্যমে যাত্রীদের লাগেজের শতভাগ সুরক্ষা নিশ্চিত হবে। অনেক সময় অন্য বিমানবন্দরে যাত্রীর লাগেজ কাটা হলেও এই বিমানবন্দরে নেমে আমাদের কর্মীর ওপর দোষ চাপানোর চেষ্টা করা হয়। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ট্রাফিক স্টাফরা যেমন তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকবে, তেমনই যাত্রীর লাগেজও থাকবে সুরক্ষিত। অর্থাৎ তিনি যেমন নিয়ে এসেছেন তেমনই হাতে পাবেন।

তিনি আরও বলেন, এতদিন শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজ হ্যান্ডলিংয়ে নিযুক্ত স্টাফদের বডি ক্যমেরা ছিল, এখন থেকে সব এয়ারলাইন্সের লাগেজ সরবরাহে নিযুক্ত বিমানের স্টাফদেরও ক্যামেরো সরবরাহ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেসব এয়ারলাইন্সগুলোর জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে, তাদের ক্ষেত্রে এই বডি ওর্ন ক্যামেরা উদ্যোগটি একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD