বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন




শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ১১:৪০ am
shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও
file pic

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ এবং চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা।

ডাকসু ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান। পোস্টে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিপ্লবী সংগ্রাম জারি রাখতে ছাত্র-জনতা মাঠে থাকবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশের সকল মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত।

এছাড়া বিকাল ২টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

সাদিক কায়েম উল্লিখিত কর্মসূচিতে দেশের আপামর ছাত্র-জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির রক্তের আমানত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD