শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন




লন্ডনের পথে ডা. জোবাইদা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ১০:২৩ am
Zubaida Rahman জুবাইদা রহমান tareque zobayeda Tarique Rahman and his wife Dr Zubaida Rahman তারেক জোবাইদা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জুবাইদা রহমান
file pic

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জোবাইদা রহমান।

এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জোবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য ডা. জোবাইদা লন্ডন থেকে ঢাকায় আসেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD