বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন




৩০০ আসনে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলকারীর সংখ্যা জানালো ইসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:১৫ pm
ব্যালট Vote Ballot Election Vote_Ballot_Election CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার vote ভোট Ballot box Bangladesh Ballot-box-Bangladesh
file pic

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩ হাজার ৪০৭ জন ও মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৫৮২ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের ৩৩ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩৩৮ জন ও জমা দিয়েছেন ২৭৮ জন, রাজশাহী অঞ্চলের ৩৯ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩২৯ জন ও জমা দিয়েছেন ২৬০ জন, খুলনা অঞ্চলের ৩৬ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩৫৮ জন ও জমা দিয়েছেন ২৭৬ জন, বরিশাল অঞ্চলের ২১ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ২১২ জন ও জমা দিয়েছেন ১১৬ জন, ফরিদপুর অঞ্চলের ১৫ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ১৬৫ জন ও জমা দিয়েছেন ১৪২ জন, ঢাকা অঞ্চলের ৪১ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৬৩৮ জন ও জমা দিয়েছেন ৪৪৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩৮ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৪০২ জন ও জমা দিয়েছেন ৩১১ জন, সিলেট অঞ্চলের ১৯ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ১৭৬ জন ও জমা দিয়েছেন ১৪৬ জন, কুমিল্লা অঞ্চলের ৩৫ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৪৯৬ জন ও জমা দিয়েছেন ৩৬৫ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ২৩ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ২৯৩ জন ও জমা দিয়েছেন ১৯৪ জন।

এর আগে, সোমবার (২৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের সময় আর বৃদ্ধি করা হচ্ছে না।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার ছিল রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই শুরু হবে। আগামী ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম চলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD