সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন




আধিপত্যবাদবিরোধী খালেদা জিয়াকে জাতি শ্রদ্ধায় স্মরণ করবে: জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৫ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ ক‌রে‌ছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।

মঙ্গলবার শোকবার্তায় তি‌নি ব‌লে‌ছেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’

বিবৃ‌তি‌তে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তায়ালা খা‌লেদা জিয়ার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণে‌র তাও‌ফিক দান করুন।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD