রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন




সিএমজেএফের নতুন সভাপতি মনির হোসেন এবং সম্পাদক আহসান হাবিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ৮:৫৯ pm
Capital Market Journalists' Forum cmjf সিএমজেএফ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম
file pic

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবিব রাসেল।

আজ ২ জানুয়ারি শুক্রবার রাজধানীর পুরানা পল্টন সিএমজেএফ কার্যালয়ে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন চৌধুরী ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অন্য সদস্যের মধ্যে ছিলেন মাইনুল হাসান সোহেল, শাহনাজ শারমিন রিনভী এবং আবু আলী।

নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এম গোলাম সামদানী ভূইয়া পান ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৮ ভোট পেয়েছেন আহসান হাবিব রাসেল নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের বিজনেস ইনচার্জ জুনায়েদ শিশির পেয়েছেন ৩২ ভোট। আগামী ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব পালন করতে যাওয়া কমিটির অবশিষ্ট পদের মধ্যে সহ-সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইজিংবিডি ডটকমের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান তানিম পেয়েছেন ৩৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন তৌহিদুল ইসলাম রানা। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট।

অর্থ সম্পাদক পদে আজকের পত্রিকা সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এনটিভি অনলাইনের সিনিয়র রিপোর্টার আনিসুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট। দপ্তর সম্পাদক পদে বিপ্লবী বার্তা ডটকমের সিনিয়র রিপোর্টার ওবায়দুর রহমান ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী একুশে টেলিভিশনের সঞ্জয় অধিকারী পেয়েছেন ৩৭ ভোট।

কার্যনির্বাহী পাঁচটি পদে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন ৫৪ ভোট, জিটিভির সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ৫৩ ভোট, একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা ৪৬ ভোট, নিউ এইজের সিনিয়র রিপোর্টার মুস্তাফিজুর রহমান ৪৫ ভোট এবং অর্থ সংবাদের এসএম জাকির হোসাইন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েয়েছে।

সিএমজেএফ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এস এম গোলাম সামদানী ভুইয়া।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD