শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন




এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ১১:৩০ am
Cylinder Liquefied petroleum gas LPG এলপিজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার LPG-গ্যাস power গ্যাস বিদ্যুৎ
file pic

চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আজ রোববার (৪ জানুয়ারি) ঘোষণা করা হবে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে, ২ ডিসেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। তবে বাজারে এ চিত্র ভিন্ন। এই দামের চেয়ে অনেক বেশি অর্থ দিয়ে সিলিন্ডার বিক্রির অভিযোগও উঠেছে শেষ কিছু দিনে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD