বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন




ভেনেজুয়েলার পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ৮:৫৬ pm
MoFA Ministry Of Foreign Affairs Ministry-Of-Foreign-Affairs পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen Ministry of Foreign Affairs পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়
file pic

ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনী আটক করার দুদিন পর সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে দেশগুলোর মধ্যে সব বিরোধের ক্ষেত্রে কূটনীতি ও সংলাপই সমাধানের পথ।

পাশাপাশি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের মূলনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে। মাদুরোকে যুক্তরাষ্ট্রে এনে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মাদক পাচার এবং এর মাধ্যমে সন্ত্রাসী তৎপরতায় অর্থ জোগানের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD