শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন




কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীকে অযোগ্য ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ ৭:৫৬ pm
কারাদণ্ড মামলা SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড right অধিকার International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এর আগে গত শুক্রবার যাচাই-বাছাই চলাকালীন সময়ে হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতার বৈধতা নিয়ে জেলা প্রশাসক বরাবর মৌখিক আবেদন করেছিলেন কুমিল্লা-৪ আসন এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী ‌হাসনাত আবদুল্লাহ। তখন জেলা প্রশাসক উচ্চ আদালতে আপিল করার নির্দেশনা দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD