রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন




‘মব’ বলার পেছনে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৪:৫৯ pm
tajul Mohammad Tajul Islam lawyer Bangladesh Supreme Court Chief Prosecutor International Crimes Tribunal প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
file pic

‘মব’ শব্দটি বলার পেছনে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ‘‘তাই ‘মব’ শব্দটা প্রয়োগের আগে অবশ্যই খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।’’

রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘গণভবনের পতনের যে আন্দোলন, তার সঙ্গে বিশেষ কোনো গোষ্ঠীর কেউ যদি রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘু পিটিয়ে হত্যা করে—দুটোকে একসঙ্গে বিচার করা যাবে না। তাই ‘মব’ শব্দটা প্রয়োগের আগে অবশ্যই খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।’’

‘‘গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সঙ্গে ‘মব’ শব্দটি বারবার ব্যবহার করে বিপ্লবীদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনো মহলে থাকলে তাদের সংযত হওয়া উচিত’’- উল্লেখ করেন তিনি।

সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সংলাপের সঞ্চালক ছিলেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD