শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন




ভারতে টি-২০ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ ৪:৫৪ pm
খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন।

আসিফ নজরুল বৈঠক শেষে বলেছেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের সিদ্ধান্ত। সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা রয়েছে। যেটা ক্রিকেটারদের জানার কথা নয়। বৈঠকে ক্রিকেটারদের জানানো হয়েছে, ঠিক কী কী কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।

টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সামনে যে কোনো একটা পথই খোলা ছিল—হয় ভারতে গিয়ে খেলতে হবে, নয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলা হবে না। এমন পরিস্থিতিতে আজ ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির কর্তাব্যক্তিরা। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি।

আসিফ নজরুল বৈঠক শেষে জানিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের সিদ্ধান্ত। সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা রয়েছে। যেটা ক্রিকেটারদের জানার কথা নয়। বৈঠকে ক্রিকেটারদের জানানো হয়েছে, ঠিক কী কী কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি স্পষ্ট করে জানিয়ে দেই, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপে না খেলা, এটা সরকারের সিদ্ধান্ত। কোন একটা দেশের মানুষ অন্য দেশে গেলে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, এটা সরকার বিবেচনা করে দেখে। অন্য কারোর এটা বিবেচনার সুযোগ নেই।’

বিশ্বকাপে না গেলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতির প্রশ্নে তিনি বলেন, ‘ভারতে গিয়ে বিশ্বকাপে খেললে বাংলাদেশের কী ক্ষতি হবে, সেটাও বিবেচনা করা উচিত। মাথানত করে, নিজের দেশের মানুষকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে, এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে, নির্ঘাত ঝুঁকির মধ্যে শুধু খেলোয়াড় নয়, দর্শক-সাংবাদিকদের ঠেলে দিলে কী ক্ষতি হতে পারে সেটাও বিবেচনায় নেওয়া উচিত।’

ক্রীড়া উপদেষ্টা আশা করছেন, বাংলাদেশ দল আইসিসির থেকে সুবিচার পাবে এবং ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি বিবেচনা করে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে। বিশ্বকাপে খেলা বাংলাদেশের অধিকার। সেই আশাবাদ নিয়ে অপেক্ষা করছেন তারা।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে যে কথা হয়েছে, সেটা ব্যক্তিগত ব্যাপার। তাদের কোন কথা আমি সাংবাদিকদের বলবো না। তারা বললে বলতে পারে। আমাদের বৈঠকের উদ্দেশ্য ছিল, কেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাদের বুঝিয়ে বলা। আমার মনে হয়েছে, তারা বুঝতে পেরেছে। তারা বৈঠকে কী কী বলেছে সেটা বলার অধিকার আমার নেই।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD