শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন




ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণ অপপ্রচার: মাহদী আমিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬ ৬:০৫ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে যেসব কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর ও অপপ্রচার বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এ ধরনের প্রচার রাজনৈতিক অপকৌশল এবং জামায়াতের অপপ্রচার। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, বিতর্ক তৈরি করার উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। কেউ যদি ভুল তথ্যের ভিত্তিতে এসব কথা বলে থাকেন, তাহলে সেটি তাদের অজ্ঞতা। আর যদি জেনে-বুঝে করা হয়, তাহলে তা রাজনৈতিক অপকৌশল।

তিনি বলেন, বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে ইতিবাচক রাজনীতিকেই বোঝে। অপপ্রচার ও অপরাজনীতির কোনও জায়গা এখানে নেই। বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের রাজনীতির মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ক্ষমতাই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু।

ভুল তথ্য ছড়ানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, বিএনপি সব সময় দেশের স্বার্থে রাজনীতি করে এসেছে এবং আগামীতেও করবে।

মাহাদী আমিন আরও বলেন, বিএনপি নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের সহায়তার জন্য ইলেকশন হটলাইন ১৬৫৪৩ ও হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ চালু করেছে। শহর ও গ্রাম উভয় পর্যায়ের নাগরিকদের সম্পৃক্ত করে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নাগরিকবান্ধব নির্বাচনি পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যেই এই হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD