শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন




টি২০ বিশ্বকাপে থাকবেন বাংলাদেশের দুই আম্পায়ার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ৬:৫৪ pm
Sharfuddoula Cricket umpire Sharfuddoula Saikat Sharfuddoula Ibne Shahid আম্পায়ার বাংলাদেশ আম্পায়ার ক্রিকেট শরফুদ্দৌলা ইবনে শহীদ ক্রিকেটার প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপে শরফুদ্দৌলা
file pic

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। লিটনদের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হয়েছে স্কটল্যান্ড। দল না থাকলেও বিশ্বকাপে ঠিকই থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। আইসিসির ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।

শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে। সেখানেই নিশ্চিত হয়েছে এই দুই বাংলাদেশি আম্পায়ারের উপস্থিতি। সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ার নিয়োগ পরে জানানো হবে। গ্রুপ পর্বে মোট ২৪ জন অফিসিয়াল অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে রয়েছেন রিচার্ড কেটলবোরো, আহসান রাজা, ল্যাংটন রুসেরে ও অ্যাড্রিয়ান হোল্ডস্টকসহ আরও অনেকে।

আইসিসির ম্যাচ অফিসিয়ালদের তালিকা

ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ, ডেভিড গিলবার্ট, অ্যান্ড্রু পাইক্রফট ও ডিন কস্কার।

আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত (বাংলাদেশ), গাজী সোহেল (বাংলাদেশ), কুমার ধর্মসেনা, রিচার্ড কেটলবরো, রিচার্ড ইলিংওয়ার্থ, রডনি টাকার, নিতিন মেনন, আহসান রাজা, ক্রিস গ্যাফানি, পল রেইফেল, অ্যালেক্স ওয়ার্ফ, স্যাম নোগাজস্কি, ডোনোভান কখ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, জয়ারামন মাদানাগোপাল, আল্লাহুদ্দিন পালেকার, আসিফ ইয়াকুব, ক্রিস ব্রাউন, কে এন এ পদ্মনাভান, ল্যাংটন রুসেরে, লেসলি রেইফার, রাভীন্দ্রা বিমালাসিরি, রোল্যান্ড ব্ল্যাক ও ওয়েন নাইটস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD