বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন




ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে টিকিয়ে রাখুন: জাকসু ভিপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০০ am
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে টিকিয়ে রাখবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জ সরকারি হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপুর নির্বাচনি জনসভা তিনি এ কথা বলেন।

জিতু বলেন, বিগত আমলের এমপিরা এখানের মানুষকে শুধু ধোঁকাই দিয়েছে। কথা দিয়ে কথা রাখেনি। আশানুরূপ উন্নয়ন করতে পারেনি। তবে মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু ভাই শরীয়তপুরে আগামীর উন্নয়নের রুপকার হবে। এই ভেদরগঞ্জের শুধু অবকাঠামোই নয়, এখানকার মানুষের ভাগ্যেরও পরিবর্তন ঘটাবে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি অপু ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার দাবি জানাচ্ছি আপনাদের কাছে। এবং সকল অপরাজনীতির দাত ভেঙে দিন।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু।

আরও উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD