রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন




কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো ইসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৪ pm
ব্যালট বাক্স CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার vote ভোট
file pic

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিলো ইসি।

নির্বাচন কমিশনের তথ্যে দেখা যাচ্ছে, বিএনপি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে, দলটি মোট ২৯০টি আসনে তাদের প্রার্থী দিয়েছিল।

এককভাবে দলটি মোট ২০৯টি আসন পেয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ। দলটি ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এককভাবে মোট ৬৮টি আসনে জয় পেয়েছে।

তৃতীয় অবস্থানে কোন দল নয়, বরং এই নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন বিএনপি আর জামায়াতের পরের অবস্থানে।

তারা মোট ভোটের পাঁচ দশমিক ৭৯ শতাংশ পেয়েছেন। সারাদেশে ২৭৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন প্রতীক নিয়ে লড়াই করেছেন।

এর পরেই অবস্থান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তারা পেয়েছে মোট ভোটের তিন দশমিক ০৫ শতাংশ। তারা ৩২টি আসনে তাদের প্রার্থী দিয়েছিলো, দলটির মোট ছয়জন প্রার্থী সংসদ সদ্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে মোট ভোটের ২ দশমিক ৭০ শতাংশ, দলটি একটি আসনে জয় পেয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে দুই দশমিক শূন্য নয় শতাংশ ভোট।

এর বাইরে বাকি দলের ভোটের হার এক শতাংশেরও নিচে।

জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ১৯৯টি আসনে প্রার্থী দিলেও দলটির প্রাপ্ত ভোটের হার দশমিক ৮৯ শতাংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD