মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন




পরীক্ষা বর্জন করে আন্দোলন, শাস্তির মুখে প্রাথমিক শিক্ষকরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২৬ pm
examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক Directorate of Primary Education primary schools school প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
file pic

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গত ১৯ ফেব্রুয়ারি অধিদপ্তরের সেকশন-২ থেকে এ চিঠি পাঠানো হয়। এতে সই করেছেন যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভায় পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫’ চলাকালে পরীক্ষা না নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত ছিলেন। কর্মবিরতি ও আন্দোলনে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

এ ছাড়া ইতোমধ্যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে- সেই তথ্যও দপ্তরকে জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধি-সহ তিন দফা দাবিতে গত বছরের ২৭ নভেম্বর কর্মবিরতি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। ১ ডিসেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও বর্জন করেন তারা। এতে অনেক বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ ব্যাহত হয়, কোথাও কোথাও পরীক্ষা নেওয়াই সম্ভব হয়নি। পরে ২ ডিসেম্বর রাতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD