রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন




রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৩ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেক কিছুই চেপে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান লিখেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে ওনি (রাষ্ট্রপতি) উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি।’

জামায়াত আমির আরও লিখেন, ‘ রাষ্ট্রপতি এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেন নি। কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’

প্রসঙ্গত, সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেখানে তিনি গেল দেড় বছরে নিজের দায়িত্বপালন ও সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরেছেন। তার এ সাক্ষাৎকার নিয়ে সর্বত্রে চলছে আলোচনা-সমালোচনা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD