বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন




নাগরিকদের ‘দ্রুত’ ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪৩ pm
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে অপরিহার্য নন এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ইসরায়েলের ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্র। খবর গার্ডিয়ানের।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘ইসরায়েল ত্যাগের বিষয়টি বিবেচনা করা উচিত’। একই সঙ্গে ইসরায়েলে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।

তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর এই সতর্কতা জারি করা হয়। জানানো হয়েছে, আগামী সপ্তাহে আরও আলোচনা হতে পারে।

পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তার পাশাপাশি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাসের কর্মীদের উদ্দেশে এক বার্তায় যারা ইসরায়েল ছাড়তে চান, তাদের ‘আজই তা করার’ আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় রাত ১২টা ৪ মিনিটে পাঠানো এক ইমেইলে তিনি কর্মীদের যেকোনো গন্তব্যে টিকিট পাওয়া গেলে তা বুকিং দেয়ার পরামর্শ দেন।

তিনি লিখেছেন, ‘এতে আজ বিমানের সিটের চাহিদা ব্যাপক বেড়ে যেতে পারে। এমন যেকোনো স্থানে যাওয়ার আসন নিশ্চিত করার দিকে মনোযোগ দিন, যেখান থেকে পরে ওয়াশিংটন ডিসিতে (ডিসি) যাত্রা অব্যাহত রাখা যাবে। তবে প্রথম অগ্রাধিকার হবে দ্রুততম সময়ে দেশ ত্যাগ করা।’

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রধান মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি ওয়াশিংটনে পৌঁছেছেন। পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প প্রশাসনকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখতে শেষ মুহূর্তের প্রচেষ্টা হিসেবে এ সফর করছেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD