বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন




নাহিদ ইসলাম

সংস্কার বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথে নামবে জনগণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৯:৩০ pm
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘আগামী সংসদ অধিবেশনে সরকার যদি সংস্কার বাস্তবায়নের কার্যকর উদ্যোগ না নেয়, তবে যারা পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন তারা তাদের অধিকার আদায় করবে রাজপথে।’

রোববার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপি বরিশাল বিভাগীয় শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘যারা চাঁদাবাজ তাদের চাঁদাবাজ বললে মামলা দিয়ে মুখ বন্ধ রাখতে চায়। যদি তারা আওয়ামী কায়দায় কাজ করে তাহলে আমাদেরও গণঅভ্যুত্থানের কায়দায় যেতে হবে।’

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘যারা আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে আঁতাত করে সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায় দুর্নীতিবাজ চাঁদাবাজদের পক্ষে দাঁড়ায়, তাহলে আমাদের আর কোনও অপশন থাকবে না রাজপথ ছাড়া। চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু যার মান নেই তার মানহানি হয় কিভাবে।’

অনুষ্ঠানে বরিশাল বিভাগের এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD