মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন




আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৯:২৭ pm
Nuclear power atom uranium পরমাণু শক্তি পারমাণবিক শক্তি যুদ্ধবিমান বোমারু বিমান আকাশযান মহাকাশ বাহিনী যুদ্ধ ক্ষমতা আধুনিক অস্ত্র অস্ত্রাগার পারমাণবিক Russia Ukraine Russo-Ukrainian russian ukraine War ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ
file pic

আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি।

ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে।

ট্রাম্প মূলত ইরান প্রসঙ্গে দ্বিধার মধ্যে রয়েছেন, যদিও তিনি ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। তবে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে পারছেন না।

এর আগে বুধবার (১০ মার্চ) কেন্টাকির হেবরনে ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা জিতেছি। কিন্তু ‘কাজ’ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধ চালিয়ে যেতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাতে থাকে ইরান।

সূত্র: রয়টার্স




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD