শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন




বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের, অস্বীকার পরিবহন সংশ্লিষ্টদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ২:০৯ pm
ঈদযাত্রা যাত্রী holidays holiday ticket counter টিকিট কাউন্টার যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road
file pic

রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালের কয়েকটি রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনও টাকা নিচ্ছেন না তারা। বুধবার (১৮ মার্চ) বাস টার্মিনালে এ চিত্র দেখা যায়।

সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা ও গোপালগঞ্জগামী যাত্রীদের অভিযোগ ঈদ উপলক্ষে লোকাল বাসগুলো ১০ থেকে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে সরকারি কঠোর নিষেধাজ্ঞা থাকলেও পরিবহন সংশ্লিষ্টদের দাবি ভিন্ন। তাদের মতে, ঈদ মৌসুম ব্যতীত বছরের অন্য সময়ে যাত্রীরা বিশেষ ছাড়ে যাতায়াত করেন। বর্তমানে ঢাকা ফেরার পথে বাসগুলো যাত্রীশূন্য থাকায় সরকার নির্ধারিত পূর্ণ ভাড়াই রাখা হচ্ছে।

আগের সেই ছাড় না পাওয়ায় যাত্রীরা বাড়তি ভাড়ার অভিযোগ করছেন বলে দাবি তাদের।​ এদিকে, ঈদের তুলনায় সায়দাবাদ বাস টার্মিনালে বর্তমানে যাত্রী উপস্থিতি কিছুটা কম। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম ও রায়পুরা রুটের বাসগুলোয় যাত্রীদের চাপ কম দেখা গেছে। তবে দুপুর ও সন্ধ্যায় এই ভিড় বাড়তে পারে বলে ধারণা করছেন বাস মালিক-শ্রমিকরা।

গোপালগঞ্জগামী এক যাত্রী জানান, তিনি নিয়মিত ৫০০ টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতেন, আজকে ৭০০ টাকা চাচ্ছে। আরেক যাত্রী জানান, অন্য সময়ের তুলনায় আজকে ২০০-৩০০ টাকা বেশি ভাড়া চাচ্ছে বাস কাউন্টারগুলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD