মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন




যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, নানা জল্পনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৫:১৪ pm
wildfire heatwave অগ্নিকাণ্ড আগুন ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট আগুন বঙ্গবাজার বঙ্গবাজার আগুন Bangabazar market AGOON Gulistan Blast হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় masjid মসজিদ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণে গুলিস্তান fire সীতাকুণ্ড বিস্ফোরণ Oxygen plant explosion অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ বিস্ফোরণ Gulistan Blast rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg agun-আগুন
file pic

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের বিশাল তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে প্রতিদিন ৩ লাখ ৮০ হাজার ব্যারেল তেল শোধনে সক্ষম এই রিফাইনারিটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে বলে সোমবার সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের আবহে এমন বিস্ফোরণ নানা জল্পনার জন্ম দিয়েছে। যদিও এখন পর্যন্ত বিস্ফোরণের রহস্য উন্মোচন হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, প্ল্যান্টের কার্যক্রমের সঙ্গে পরিচিত সূত্রগুলো জানায়, শোধনাগারটির একটি ডিজেল হাইড্রোট্রেটার ইউনিটে (প্রতিদিন ৪৭ হাজার ব্যারেল সক্ষমতা সম্পন্ন ২৪৩-ডিজেল ইউনিট) এই বিস্ফোরণ ঘটে। লুইজিয়ানা সীমান্তের কাছে পূর্ব টেক্সাসের এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, এর শব্দ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১১ মাইল দূর পর্যন্ত শোনা গেছে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে না আসায় পুরো রিফাইনারিটি বন্ধ রাখা জরুরি হয়ে পড়ে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় শোধনাগারটির পানি সরবরাহ এবং স্টিম ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডিজেল হাইড্রোট্রেটার মূলত হাইড্রোজেন ব্যবহার করে জ্বালানি থেকে সালফার অপসারণের কাজে ব্যবহৃত হয়, যাতে এটি যুক্তরাষ্ট্রের পরিবেশগত নিয়মাবলী মেনে চলতে পারে।
পোর্ট আর্থারে অবস্থিত এই রিফাইনারিটি ভ্যালেরো কোম্পানির সবচেয়ে বড় শোধনাগার, যা হিউস্টন থেকে প্রায় ৮৬ মাইল (১৩৯ কিমি) পূর্বে অবস্থিত। এই শাটডাউনের ফলে জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে ইজরাইল ও আমেরিকা একযোগে সামরিক অভিযান চালাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের শক্তিকেন্দ্রগুলিতে হামলা চালানো হবে। যদিও আপাতত সেই সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য স্থগিত রেখেছে। তবে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আমেরিকার শক্তিকেন্দ্রগুলিতে তারাও হামলা চালাবে। এই হুমকি এবং পাল্টা হুমকি এবং পশ্চিম এশিয়ায় এই সামরিক সংঘাতের আবহে টেক্সাসে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বিস্ফোরণ জল্পনাকে আরও উস্কে দিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD