শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন




শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৮:৩৪ pm
থার্ড টার্মিনালের থার্ড টার্মিনাল terminal এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর HSIA CAAB Terminal বিমানবন্দর-3rd terminal Biman probasi jatri বিমান যাত্রী প্রবাসী বিমান বন্দর Biman inner বিমান উরোজাহাজ ফ্লাইট বিমান বন্দর এয়ারপোর্ট probasi-saudi-remitance-প্রবাসী-রেমিটেন্স-Mediterranean Sea Atlantic Ocean লিবিয়া ত্রিপোলি ভূমধ্যসাগর উপকূল ভূমধ্য সাগর আটক অভিবাসী সাগর উদ্ধার কোস্টগার্ড airport-terminal
file pic

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ পক্ষ দেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন মন্ত্রী আফরোজা খানম রিতা। ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সারাহ কুক জানান, বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাজ্য পাশে থাকতে আগ্রহী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD