বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন




জনগণের ঐতিহাসিক রায় নিয়ে প্রতারণার সুযোগ নেই: শিশির মনির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৯:১২ pm
MOHAMMAD SHISHIR MONIR শিশির মনির
file pic

সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, কেনো সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপি দূরে সরে আসছে তা আমাদের বোধগম্য নয়। তারা যেসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে তা জনগণের স্বার্থবিরোধী। গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছেন। সেই রায় নিয়ে প্রতারণা করার কোনো সুযোগ নেই।

শনিবার জাতীয় প্রেসক্লাবে নেক্সাস ফর ডিফেন্স এন্ড জাস্টিস আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক’ গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছেন। সেই রায় নিয়ে প্রতারণা করার কোনো সুযোগ নেই। ‘সব অধ্যাদেশ অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, শুধু আপনারা থাকবেন, আর জনগণ বসে বসে দেখবে; আমার মনেহয় না এ দেশে এটা আর হবে।‘

শিশির মনির বলেন, কোনো সরকারি বা সাংবিধানিক প্রতিষ্ঠান যদি তাদের অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে জনগনের জন্য প্রকাশ করে সরকারের এখানে আপত্তি থাকার কি কারণ থাকতে পারে? সুপ্রিম কোর্টে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে জনগণ জানতে চায়; ইলেকশনে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে জনগণ জানতে চায়। কিন্তু এসব অধ্যাদেশকে তারা বলেছে অটোমেটিক ল্যাপস হয়ে যাবে। কিন্তু সব কিছু বাতিল হয়ে যাবে আর জনগণ বসে বসে দেখবে তা আর হবে না।

শিশির বলেন, ‘কেনো সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপি দূরে সরে আসছে তা আমাদের বোধগম্য নয়। ১৬টির মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে তারা। যা জনগণের স্বার্থ বিরোধী। সব কিছু বাতিল হয়ে যাবে আর জনগণ বসে বসে দেখবে তা আর হবে না।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD