শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন




এপ্রিলে দুটি তীব্র তাপপ্রবাহের আভাস, হতে পারে ঘূর্ণিঝড়ও

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৩:৫৯ pm
HEATWAVE temperature তাপপ্রবাহ hot গরম আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Weather আবহাওয়া Rain বৃষ্টি tem degree Celsius
file pic

এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা বাড়ার আভাসও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণিঝড়ও।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় গত বুধবার এই পূর্বাভাস দেয়া হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এপ্রিলের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সমুদ্রের আবহাওয়া নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া কালবৈশাখীর দাপটও দেখা দিতে পারে এ মাসে। দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বিদায়ী মার্চ মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কৃষি আবহাওয়ার বিষয়ে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। এ সময় দৈনিক গড়ে ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা সূর্যকিরণ পাওয়া যেতে পারে এবং বাষ্পীভবন হতে পারে ৩.০ থেকে ৫.০ মিলিমিটার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD