বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন




বাধ্যতকমূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৭:৪৯ pm
Islami Bank Bangladesh Limited IBBL ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আইবিবিএল Islami bank
file pic

দায়িত্ব নেয়ার আট মাস পরে ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে বাধ্যতকমূলক ছুটি দেয়া হয়েছে। রোববার অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ছুটি দেয়া হয়। ১৩ই এপ্রিল থেকে ৩০শে মে পর্যন্ত এই তার ছুাটর সিদ্ধান্ত কার্যকর থাকবে। ব্যাংকটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এমডিকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। সাধারণত কোনো এমডিকে অপসারণ করতে চাইলে ব্যাংকের পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চায়। তবে এ ক্ষেত্রে আগেই বাংলাদেশ ব্যাংক থেকে এমডিকে সরানোর বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছিল।

এর আগে গেল বছরের ৪ অগাস্ট চলতি দায়িত্ব পালন করা অবস্থায় ওমর ফারুক খানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল ব্যাংকটির পর্ষদ। সেদিনেই তাকে নিয়োগ দেয়ার বিষয়ে অনাপত্তি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

এদিকে রোববার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা হয়েছে। এতে ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন। এতে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস এম আব্দুল হামিদ, ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন ও কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত ২রা আগস্ট তার নিয়োগে অনাপত্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন অনিয়ম-জালিয়াতিতে সম্পৃক্ত থাকার দায়ে গত মে মাসে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলা চাকরি হারান। এরপর থেকে ওমর ফারুক খান এমডির চলতি দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, গত ১০ই জুলাই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ওমর ফারুক খানকে নিয়মিত এমডি নিয়োগ দিয়ে অনাপত্তির জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠায়। গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে রোববার এমডি হিসেবে অনাপত্তির চিঠি দিলো কেন্দ্রীয় ব্যাংক।

ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বিগত আওয়ামী সরকারের সময়ে ডিএমডি অবস্থায় তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। পরে তিনি এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD