বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন




নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হারলো বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৮:৪৩ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb
file pic

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। ২৬ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারীরা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানেই নাথান স্মিথের ব্যাক-টু-ব্যাক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান (২) ও নাজমুল হোসেন শান্ত (০)। হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে স্মিথকে সামলে নেন লিটন দাস। এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ৯৩ রানের এক অনবদ্য জুটি গড়েন লিটন। সাইফ হাসান ব্যক্তিগত ৫৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন। তবে ব্যক্তিগত ৫৭ রানে উইল ও’রুর্কের বলে ক্যাচ দিয়ে তিনি ফিরলে ভাঙে বাংলাদেশের প্রতিরোধ। ফিফটির সম্ভাবনা জাগিয়েও লিটন দাস ফেরেন ৪৬ রান করে। মিডল অর্ডারে আফিফ হোসেন (২৭) ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৬) দ্রুত বিদায় নিলে হারের শঙ্কা জেঁকে বসে।

এক প্রান্তে দাঁড়িয়ে একাকী লড়াই চালিয়ে যান তাওহিদ হৃদয়। লোয়ার অর্ডারের ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন হৃদয় ছক্কায় ক্যারিয়ারের ফিফটি পূর্ণ করেন। বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৮ বলে ৫৫ রানের লড়াকু ইনিংস। কিউই বোলারদের মধ্যে ব্লেয়ার টিকনার ৪ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন বাংলাদেশের টেল-এন্ডারদের।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। কিউইদের পক্ষে ওপেনার হেনরি নিকোলস ৮৩ বলে ৬৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। এছাড়া ডিন ফক্সক্রফট ৫৯ রান করেন। বাংলাদেশের বোলাররা এদিন নিয়ন্ত্রিত বোলিং করেন। মোস্তাফিজুর রহমানের চোটে সুযোগ পাওয়া পেসার শরীফুল ইসলাম ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে কিউইদের চেপে ধরেন। রিশাদ হোসেন ও তাসকিন আহমেদও ২টি করে উইকেট নেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD