শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন




সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৬:২৬ pm
SCBA Bangladesh Supreme Court Bar Association court Bar Association আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি
file pic

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। পুনঃতফসিলে এ বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচনি তফসিল অনুযায়ী ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

২৮ এপ্রিল বিকাল সাড়ে ৫ টায় মনোনয়ন পত্র বাছাই এবং ৩ মে বিকাল ৫ টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদ সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD