বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন




ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ am
Soyabin Oil ভোজ্যতেল সয়াবিন তেল সয়াবিন তেল ভোজ্যতেল soybean soya bean edible oil
file pic

মাদারীপুরের ডাসারে অবৈধভাবে মজুত করে রাখা বাড়ির মাটির নিচের গুদাম থেকে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে অভিযান চালিয়ে বাচ্চু সরদার নামে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউন থেকে ওই তেল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল।

জানা যায়, ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট করেছে এমন খবরে র‌্যাবকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজারের বাচ্চু সরদারের বসতঘরে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত অবস্থায় পাওয়া যায়। এ সময় অবৈধ তেল মজুতের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সোমবার (২০ এপ্রিল) দিনের মধ্যে জব্দকৃত সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুছলেকা নেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD