বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন




ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১১:৩০ am
বায়ুদূষণ Air Pollution Polluted Cities Citi বায়ু দূষণ বাতাস বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ স্বাস্থ্য‌ ওজোন স্তর পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ air pollution air দূষিত-ঢাকা
file pic

বিশ্বে প্রতিনিয়ত নানা কারণে বাড়ছে বায়ুদূষণ। সেই কবলে রয়েছে বাংলাদেশও। বিশ্বে আজ অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের এ মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১০৫। যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এসব তথ্য তুলে ধরা হয়েছে। যদিও প্রতিনিয়ত এই স্কোর পরিবর্তন হতে থাকে। যেযমন বৃষ্টি হলে বায়ুরমান বাড়তে থাকে।

ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর স্কোর ২২১। ২০৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যার স্কোর ১৭১।

এছাড়াও চতুর্থ স্থানে রয়েছে, থাইল্যান্ডের চেংমাই শহর, স্কোর ১৭০। পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৬৮ এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকতা স্কোর ১০৭। সপ্তম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, যার স্কোর ১০৬ এবং অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশের স্কোর ১০৫।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD