রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন




দেশে আবার ‘ভয়ের পরিবেশ’ তৈরি করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:০৪ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters
file pic

জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার প্রায় দেড় বছরের মাথায় নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের পরও দেশে ‘ভয়ের পরিবেশ’ তৈরি করা হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ (আবুল হাসনাত)। কুমিল্লা-৪ আসনের এই এমপি শুধু মত প্রকাশ নয়, ‘দ্বিমত’ প্রকাশেরও স্বাধীনতা চেয়েছেন।

রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এত রক্ত, লড়াই ও ত্যাগের পর গঠিত সংসদ আবার আগের ‘দোষারোপের চক্রে’ ফিরে যাচ্ছে।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, যার বিরুদ্ধে বিরোধীদের দমনে গুম, খুন, নির্যাতনের নানা অভিযোগে বিচার চলছে।

সেই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল। মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময়ও ছিল। তবে সেটা ছিল সহমত প্রকাশের স্বাধীনতা। “আমরা এই পার্লামেন্টের পরে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই।”

তিনি বলেন, “আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। আমরা নির্ভয়ে ফেইসবুকে ‘ব্যাকস্পেস’ ব্যবহার করতে চাই না। কিন্তু আবার একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আবার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD