রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন




ভারী বর্ষণ কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৮:৪৪ pm
Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather প্রাকৃতিক rain ঝড়-বৃষ্টি
file pic

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (২৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

প্রথম ও দ্বিতীয় দিন (২৬ ও ২৭ এপ্রিল): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

তৃতীয় দিন (২৮ এপ্রিল) : বৃষ্টির আওতা বেড়ে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে।

চতুর্থ ও পঞ্চম দিন (২৯ ও ৩০ এপ্রিল) : বৃষ্টির তীব্রতা ও ব্যাপ্তি আরও বাড়বে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগসহ বিভিন্ন জেলায় মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। এটি বৃষ্টিপাতের প্রভাবে কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD