মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন




বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা, চোটে পড়লেন এমবাপ্পে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৯:৩৪ am
France Eiffel tower flag ফ্রান্স পতাকা আইফেল টাওয়ার French footballer Kylian Mbappé Lottin ফরাসি ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপে embappe কিলিয়ান এমবাপে
file pic

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে হ্যামস্ট্রিং চোট পেয়েছেন। সোমবার এই খবর জানিয়েছে স্পেনের ক্লাবটি। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই চোট পেলেন তিনি।

শুক্রবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে চোট পান এমবাপ্পে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। স্পেনের গণমাধ্যম জানিয়েছে, ২৭ বছর বয়সী ফ্রান্স অধিনায়ক হয়তো এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস আজ আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের পরীক্ষা-নিরীক্ষা করেছে। তাতে দেখা গেছে, তার বাঁ পায়ের সেমিটেন্ডিনোসাস মাংসপেশিতে চোট লেগেছে। তার উন্নতির অপেক্ষায় আছি আমরা।’

এমবাপ্পের এই চোট এল বিশ্বকাপের যখন আর ৪৫ দিনের দূরত্বে আছে তখন। যার ফলে তার বিশ্বকাপ নিয়ে জেগেছে নতুন শঙ্কা। চোটের কারণে আরেক ফরোয়ার্ড উগো একিতিকে আগেই ছিটকে গেছেন ফ্রান্স দল থেকে। এবার আগের দুই বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার এমবাপ্পেও যদি ছিটকে যান, তাহলে ফ্রান্সের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে বড় ধাক্কাই লাগতে চলেছে বৈকি!

ওদিকে রিয়াল মাদ্রিদ রোববার এস্পানিয়লের মাঠে যাবে। এরপর ১০ মে তারা বার্সেলোনার মাঠে খেলতে যাবে।

রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এই মৌসুমে ভালো খেলতে পারছে না। লা লিগায় ৩৩ ম্যাচ শেষে তারা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD