বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন




ব্যাংক চেয়ারম্যান, এমডি ও পরিচালকদের দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাধ্যতামূলক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ২:০৪ pm
মানি লন্ডারিং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সংস্থা সন্দেহজনক লেনদেন প্রতিবেদন এসটিআর নগদ লেনদেনের প্রতিবেদন সিটিআর মানি লন্ডারিং এমএল সন্ত্রাসের অর্থায়ন টিএফ Bangladesh Financial Intelligence Unit BFIU বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ
file pic

দুর্নীতি রোধে ব্যাংক চেয়ারম্যান, এমডি ও পরিচালকদের দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাধ্যতামূলক করলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের দুর্নীতি, ঘুষ, অর্থপাচার ও জালিয়াতির বিরুদ্ধে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, এই অঙ্গীকারনামা শুধু স্বাক্ষর করলেই হবে না, তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কক্ষে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে। এতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে তারা কোনও ধরনের দুর্নীতি, ঘুষ, জাল ঋণ, ভুয়া জামানত, জাল কাগজপত্র বা আর্থিক অনিয়মে জড়াবেন না এবং তা সহ্যও করবেন না।

নতুন নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রেও এই অঙ্গীকার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের ঘুষ, দুর্নীতি বা হয়রানির অভিযোগ সরাসরি বিএফআইইউতে জানানোর সুযোগ দিতে অভিযোগ বাক্স ও কিউআর কোড স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD