বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন




দেশে তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৬:১৫ pm
Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil LNG এলএনজি liquid Liquefied natural gaslng terminal bangladesh Ship Laffan জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্পট মার্কেট খোলাবাজার আমদানি টার্মিনাল পায়রা Gas Field গ্যাস কূপ cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর
file pic

দেশে গ্যাস ও তেলের উৎপাদন বাড়াতে গভীর শিলাস্তরে অনুসন্ধান জোরদারের অংশ হিসেবে তিন অনুসন্ধান কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে দুটি গ্যাস কূপ এবং একটি তেল কূপ রয়েছে। এসব কূপ খনন করতে ব্যয় হবে ৯৪৫ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৬৩৫ টাকা। তিনটি কূপই খনন করবে চীনের প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই কূপ খননের অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দুটি কূপের (শ্রীকাইল ডিপ-১ ও মোবারকপুর ডিপ-১) খনন কার্যক্রম টার্ন-কি ভিত্তিতে বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘৩টি অনুসন্ধান কূপ খনন’ প্রকল্পের আওতায় দুটি কূপ (শ্রীকাইল ডিপ-১ ও মোবারকপুর ডিপ-১) খনন কার্যক্রম টার্ন-কি ভিত্তিতে বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগের লক্ষ্যে এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৩টি দরপত্র দাখিল হয়।

এর মধ্যে মাত্র ১টি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে উপযোগী হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে পিইসির সুপারিশে একমাত্র রেসপনসিভ দরদাতা চীনের প্রতিষ্ঠান সিএনপিসি চুংকুইং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৫৭৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭১৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা। প্রস্তবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থান করা হলে, কমিটি তা অনুমোদন দিয়েছে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘সিলেট-১২নং কূপ খনন’ প্রকল্পের আওতায় আনুষঙ্গিক কাজসহ কূপ খনন কার্যক্রম টার্ন-কি ভিত্তিতে বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘সিলেট-১২নং কুপ খনন’ প্রকল্পের আাওতায় অনুষঙ্গিক কাজসহ কূপ খনন কার্যক্রম টার্ন-কি ভিত্তিতে বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগের লক্ষ্যে এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি দরপত্র দাখিল হয়। ২টি দরপত্রই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা চীনের প্রতিষ্ঠান সাইনোপ্যাক ইন্টান্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ২২ হাজার ৪৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৩২ কোটি ৭ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD