শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন




যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:০৬ am
বিদ্যুৎ loadshedding energy crisis electricity power grid বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট power বিদ্যুৎ বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ loadshedding energy crisis electricity power grid বিদ্যুত বিভ্রাট লোডশেডিং মেগাওয়াট
file pic

জরুরি উন্নয়নকাজের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় শুক্রবার (১ মে) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুতের সুনামগঞ্জের তাহিরপুর সাব-জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

উন্নয়নমূলক কাজের কারণে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। এতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD