শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন




আজই সাকিব-রিয়াদের রেকর্ড ভেঙে দিতে পারেন লিটন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬ ৯:৫২ am
Litton Kumer Das Cricket cricketer wicket keeper Tigers লিটন কুমার দাস ক্রিকেট অধিনায়ক উইকেট কিপার ক্রিকেটার ব্যাটসম্যান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটাও পকেটে পুরেছে। দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার ফলে বাংলাদেশের অপেক্ষা একটু দীর্ঘায়িত হয়েছে। আজ শেষ ম্যাচে জিতলে সিরিজটা পকেটে পুরবে স্বাগতিকরা। আর নিউজিল্যান্ড জিতলে সিরিজটা শেষ হবে সমতায় থেকে।

এই ম্যাচের আগে ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে লিটন দাসকে। তিনি আজই ভেঙে দিতে পারেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড। তবে সেজন্য বাংলাদেশকে জিততে হবে আজকের ম্যাচটা।

অধিনায়ক হিসেবে লিটনের যাত্রাটা শুরু হয়েছিল ২০২১ সালে, নিউজিল্যান্ড সফরে। তবে এরপর নিয়মিত অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় ২০২৪ সালের শেষ দিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। তার হাত ধরে গেল বছর টানা ৪টি সিরিজ জেতার কীর্তিও সঙ্গী হয়েছে দলের।

এরপর এবার রেকর্ডের সামনে এসে দাঁড়িয়েছেন অধিনায়ক লিটন। তার অধীনে বাংলাদেশ খেলেছে ৩০ ম্যাচে, জিতেছে ১৬টিতে। প্রথম ম্যাচে জেতার পর অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। সমান ১৬টি করে ম্যাচ জিতেছেন বাংলাদেশের সাবেক ২ অধিনায়ক সাকিব ও রিয়াদ। তবে এই সংখ্যক ম্যাচ জিততে তাদের লেগেছে যথাক্রমে ৩৯ ও ৪৩ ম্যাচ, লিটন সে কীর্তি অন্তত ৯টি ম্যাচ কম খেলেই গড়ে ফেলেছেন।

তবে বিশ্বরেকর্ডের ধারেকাছেও নেই এই রেকর্ড। অন্তত ২০টি ম্যাচ জিতেছেন অধিনায়ক হিসেবে, এমন খেলোয়াড় গোটা বিশ্বে আছেন ৫৩ জন, ৩০ ম্যাচ জেতা অধিনায়কের সংখ্যাটাও ২৬, ৪০ ম্যাচ জেতা অধিনায়ক আছেন ১০ জন। সে রেকর্ডে ভাগ বসাতে হলে লিটনকে অধিনায়ক থাকতে হবে আরও লম্বা সময়, এই ছন্দটাও ধরে রাখতে হবে বহু দিন ধরে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD