বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন




এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ ৫:০২ pm
দাম বাড়বে কমবে inflation food market খাদ্যপণ্য খাদ্য পণ্য মূল্যস্ফীতি
file pic

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান আক্রমণের ফলে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশ, যা আগের মাস মার্চে ছিল ৮.৭১ শতাংশ।

গত বছরের একই মাসে এই হার ছিল ৯.১৭ শতাংশ। ফলে বার্ষিক হিসেবে সামান্য কমতি দেখা গেলেও মাসভিত্তিক হিসেবে মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

আজ বুধবার (৬ মে) মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

এতে দেখা যায়, এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.২৪ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূতখাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৯.৫৭ শতাংশ হয়েছে, যেখানে মার্চ মাসে এই হার ছিল ৯.০৯ শতাংশ।

তুলনামূলক চিত্রে দেখা যায়, গত বছরের এপ্রিল মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৮.৬৩ শতাংশ ও ৯.৬১ শতাংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD