বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন




স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম: কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে ব্যবস্থা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ ১১:৪৩ am
livestock Friesian Friesian Cross Cattle Australian Cattle Feed Cow Farm Agro livestock Cattle farming Heife Dairy farming agriculture milk product bull cow bulls cows Qurbani Eid farmers beef fattening established trade ক্যাটল কাটল এক্সপো গবাদিপশু পালন মেলা পশুপাখি মেলা একটি বাড়ি একটি খামার খামারি খামারী খামার গরু প্রদর্শিত অ্যাগ্রো গোখাদ্য এগ্রো ফার্মা প্রদর্শন যুব উন্নয়ন অধিদপ্তর কোরবানি গরু মোটাতাজা জাত
file pic

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৬ মে) সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশুর আনা নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে সড়কে যাতে যানজট না হয় সে লক্ষ্যে পরিকল্পনা নেয়া হয়েছে। হাটের সীমানার বাইরে গিয়েও কেউ পশু রাখতে পারবেন না। হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব থাকবে। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে বলে জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD