বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন




চামড়া সংরক্ষণে গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৫:৫৬ pm
salt sodium chloride লবণ নুন​ সোডিয়াম ক্লোরাইড আয়োডিন
file pic

কুরবানির পশুর চামড়া সংরক্ষণে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। বৃহস্পতিবার (৭ মে) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া সাত দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না।’

তিনি আরও বলেন, এর ফলে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়াকে রোধ করা সম্ভব হবে। এ কারণে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD