সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন




এআই নজরদারিতে ট্রাফিক আইন লঙ্ঘন, মামলা ৩ শতাধিক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬ ৫:৪১ pm
TRAFFIC ট্রাফিক রাজধানী ঢাকায় ঢাকা যানজট TRAFFIC ট্রাফিক shutdown highway hig hway যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road সড়ক ঢাকা বাস Dhaka Metropolitan Polic dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি
file pic

এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে তিনশোর বেশি মামলা হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হবে বলে জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

সোমবার (১১ মে) দুপুরে উত্তরায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে এমনটি জানান তিনি। এসময় কমিশনার বলেন, ঢাকা মহানগরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। যার বিরুদ্ধে মামলা হবে, সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। এটি শাস্তি নয়, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, আপাতত আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে। প্রায় ৩০টি পয়েন্টে এই সেবা চালু করা হবে বলেও জানান কমিশনার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD