সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন




নির্বাচিত হওয়ার পর আমি এখন সবার: আখতার হোসেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬ ৬:২৫ pm
Akhter Hossen National Citizen Party NCP জাতীয় নাগরিক পার্টি এনসিপি আখতার হোসেন
file pic

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ভোট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আপনারা নিঃস্বার্থভাবে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। নির্বাচনের আগে আমি একটি দলের প্রার্থী ছিলাম, কিন্তু নির্বাচিত হওয়ার পর আমি এখন সবার এমপি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

সোমবার সকাল ১১টায় কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে ত্রৈমাসিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হলে প্রতি তিন মাস পরপর আপনাদের সঙ্গে মতবিনিময় সভা করব এবং তৃণমূলের মানুষের মতামত জানব। যত রাতই হোক, আমি সবার কথা শুনতে প্রস্তুত।

তিনি বলেন, এলাকার উন্নয়নে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি সরকারি বরাদ্দের তথ্য জনসম্মুখে প্রকাশ করছেন। তিনি বলেন, “আগে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আসা বরাদ্দ নিয়ে নানা অভিযোগ ছিল। আমি সরকারি যেসব বরাদ্দ পেয়েছি, কোন মসজিদ, মাদ্রাসা, মন্দিরে কত দেওয়া হয়েছে—সব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছি, যাতে মানুষ জানতে পারে কারা বরাদ্দ পেয়েছে।

তিনি জানান, গত ঈদুল ফিতর উপলক্ষে পাওয়া ১০ লাখ টাকার সরকারি বরাদ্দের মধ্যে পীরগাছা উপজেলায় সাড়ে পাঁচ লাখ এবং কাউনিয়া উপজেলায় সাড়ে চার লাখ টাকা বিতরণ করা হয়েছে।

সভা শেষে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, “আমি চাই স্বচ্ছতার ভিত্তিতে এলাকার উন্নয়ন হোক। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আপনারা সবাই পাশে থাকবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD